Lionel Messi: বিশ্বকাপের ইতিহাসে প্রবীণতম প্লেয়ার হিসেবে হ্য়াটট্রিক মেসির, ভেঙে দিলেন রোনাল্ডোর রেকর্ড

Spread the love

FIFA World Cup 2026: পর্তুগালও হারিয়ে দিয়েছিল স্পেনকে। সেই ম্য়াচে হ্যাটট্রিক করার সময়ে রোনাল্ডোর বয়স ছিল ৩৩। যা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি কোনও ফুটবলারের করা হ্যাটট্রিকের রেকর্ড ছিল এতদিন।

ক্যানসাস সিটি: বিশ্বকাপের (FIFA Football World Cup 2026) ইতিহাসে প্রবীণতম প্লেয়ার হিসেবে হ্য়াটট্রিক, ভেঙে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) রেকর্ড। ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে গোল করেন মেসি (Lionel Messi)। শুধু একটি গোলই নয়। আলজেরিয়ার বিরুদ্ধে গোলের হ্যাটট্রিক করেন আর্জেন্তাইন সুপারস্টার। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন রোনাল্ডো। সেই ম্য়াচে একাই তিনটি গোল করেছিলেন সি আর সেভেন। পর্তুগালও হারিয়ে দিয়েছিল স্পেনকে। সেই ম্য়াচে হ্যাটট্রিক করার সময়ে রোনাল্ডোর বয়স ছিল ৩৩। যা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি কোনও ফুটবলারের করা হ্যাটট্রিকের রেকর্ড ছিল এতদিন। এবার সেই রেকর্ডের মালিক হয়ে গেলেন মেসি।

 

আজ রাতেই রোনাল্ডোর মাঠে নামার কথা। কঙ্গোর বিরুদ্ধে ম্য়াচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে এবার পর্তুগাল শিবির। তার আগে সকাল মেসির আর্জেন্তিনার খেলা দেখার জন্য সবাই অপেক্ষা করছিল। ফুটবল প্রেমীদের নিরাশ করলেন না ফুটবলের রাজপুত্র। আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ, ১২০ গোলের মালিকের এদিনের করা তিনটি গোলই প্রশংসার যোগ্য।