FIFA Football World Cup 2026: তিন গোল এসেছে তাঁর পা থেকে। আর্জেন্তিনাও ৩-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছে। আজ অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলতে নামবে আর্জেন্তিনা।
টেক্সাস: আরও একটা রেকর্ডের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি (Lionel Messi)। চলতি বিশ্বকাপে আর্জেন্তিনা (Argentina Football Team) তাঁদের প্রথম ম্য়াচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে আলজিরিয়ার বিরুদ্ধে। সেই ম্য়াচে একাই হ্যাটট্রিক করেছেন আর্জেন্তাইন সুপারস্টার। তিন গোল এসেছে তাঁর পা থেকে। আর্জেন্তিনাও ৩-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছে। আজ অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলতে নামবে আর্জেন্তিনা। আর সেই ম্য়াচেই নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে ফুটবলের যুবরাজ।

আর্জেন্তিনার জার্সিতে সিনিয়র দলের হয়ে ২০০ তম ম্য়াচ খেলতে নেমেছিলেন মেসি। সেই ম্য়াচে নিজের কেরিয়ারে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে টানা পাঁচটি ম্য়াচে গোল করেছিলেন মেসি। অস্ট্রিয়ার বিরুদ্ধে আজ আর একটি গোল করলে বিশ্বকাপের ম্য়াচে টানা ছয়টি ম্য়াচে গোল করার নজির গড়ে ফেলবেন মেসি। সেক্ষেত্রে তিনি ছুঁয়ে ফেলবেন জাস্ট ফনটেইন ও ব্রাজিলের জাইরিজিনহোকে।
শুধু এই রেকর্ড গড়াই নয়। আর একটি গোল করতে পারলে মেসি টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক গোল করা ফুটবলার হয়ে যাবেন মেসি। এই মুহূর্তে মেসি ১৬ গোল করে যুগ্মভাবে তালিকায় শীর্ষে রয়েছেন। তাঁর সঙ্গে ১৬ গোল করে তালিকায় শীর্ষে জার্মানির প্রাক্তন স্ট্রাইকার মিরোস্লোভার ক্লোজে। আজ একটি গোল করতে পারলে ক্লোজেকে টেক্কা দিয়ে এককভাবে শীর্ষে উঠে আসবেন মেসি।